Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

শীতের আগে সংকটে গাজা, তাঁবুতেই বসবাস ৮ লাখের বেশি মানুষের

গাজা উপত্যকায় ২১ লাখ ৫০ হাজারের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি মানবেতর জীবনযাপন করছেন। তাদের মধ্যে ৮ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ বসবাসের অযোগ্য অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি তথ্য দপ্তর।

সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শীত মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাঁবুতে বসবাসকারীদের মধ্যে ৫ লাখেরও বেশি শিশু রয়েছে। এ অবস্থায় আবহাওয়াপ্রতিরোধী তাঁবু, অন্তরণ সামগ্রী, ক্রেন এবং আশ্রয়নির্মাণে প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম অবিলম্বে গাজায় প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গাজার পরিস্থিতি এখন সংকটের চরম পর্যায়ে পৌঁছেছে। ধ্বংসস্তূপ অপসারণ, অবকাঠামো পুনর্গঠন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়েছে।

এদিকে, ত্রাণ সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে, ইসরায়েলি সামরিক অভিযানের কারণে গাজার বাসিন্দারা খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার তীব্র সংকটে রয়েছেন। এতে মানবিক পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।

গাজার সরকারি তথ্য দপ্তরের আগের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে। জাতিসংঘের হিসাবে, এই ধ্বংসযজ্ঞের ক্ষতি কাটিয়ে উঠতে এবং এলাকা পুনর্নির্মাণে আনুমানিক ৭০ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা

নির্যাতনের ভিডিও ভাইকে পাঠিয়ে বলেছিলেন ‘বোনকে নিয়ে যাও’, দুই দিন পর মিলল মুক্তার মরদেহ

চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিএসটিআই’র নবনির্মিত কার্যালয় উদ্বোধন করেন শহীদ শান্ত’র মা

কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বাউফলে ইঞ্জিনিয়ার ফারুখ আহমেদের পক্ষে লিফলেট বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কড়া হুঁশিয়ারি

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র বিলীন হবে: আনিসুর রহমান তালুকদার খোকন

বাগেরহাটে বিভিন্ন কর্মসুচিতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত