Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

সিরাজগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রডবোঝাই ট্রাক ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয়দের সড়ক অবরোধে প্রায় দুই ঘণ্টা ঢাকা-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাটধারী গ্রামের কাছে ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে ও পিকআপের যাত্রী ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০) এবং বগুড়া সদর এলাকার রেজোয়ান হোসেন (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন নিহত হন। গুরুতর আহত রেজোয়ান হোসেনকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সাদ্দাম হোসেনের মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয় এবং প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে। পরে সলঙ্গা থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেওয়া হয়। সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

চুয়েটে পুকুরে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের পুরস্কার বিতরণ

কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

‎কুবিতে আদিবাসী ছাত্র সংসদের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বানারীপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বাউফলে ১১ দলীয় ঐক্যজোটের জনসভা জনসমুদ্রে পরিণত

নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রধান একটি জ্বালানিঃ রুহুল কবীর রিজভী

কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত