শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রক্তদাতা সংগঠন ‘বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর ) সাড়ে ১১ টায় ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্সেস ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক ও পরিচালক ডা. এম. এম. আরিফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বন্ধু’র উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও বন্ধু-র সদস্যরা।

উক্ত সেমিনারে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এলাইড সায়েন্সেস ও কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যাপক ও পরিচালক ডা. এম. এম. আরিফ হোসেন ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, ” বর্তমানে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসায় সকল ধরনের চিকিৎসা সরঞ্জাম রয়েছে কিন্তু পরিমাণে অল্প। যার কারণে চিকিৎসা গ্রহণ করা অনেক ব্যয়বহুল। এসব চিকিৎসা সরঞ্জাম সরকার চাইলে আনতে পারেন। বর্তমানে বাংলাদেশে তিন’শর মতো এসব সরঞ্জামের প্রয়োজন, কিন্তু রয়েছে ত্রিশের মতো যার কারণে অনেক রোগী সঠিক চিকিৎসার অভাবে বিনাচিকিৎসা ও অকালে মারা যায়। তাই আমাদের সরকারকে এ সকল বিষয়ে অবগত করতে হবে তারা চাইলে সব সম্ভব।”

বন্ধু’র উপদেষ্টা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিন বলেন, “তোমরা জানো, একজন ডাক্তারের সময়ের মূল্য কতটা। সেই মূল্যবান সময়কে পাশে রেখে তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনার বক্তব্য শুনে যদি এখান থেকে একজন মানুষও ক্যান্সার সম্পর্কে সচেতন হয়, তাহলে আমরা বলতে পারি আজকের এই প্রোগ্রাম সার্থক ও সফল।”

বন্ধু’র বর্তমান সাধারণ সম্পাদক ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তারিকুল ইসলাম বলেন, ” আপনারা জানেন, ক্যান্সার কতটা প্রভাববিস্তারকারী ও মারণব্যাধিতে পরিনত হয়েছে। সম্প্রতি আমাদের ভার্সিটির একজন শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, আরো কয়েকজন ক্যান্সারের সাথে জীবনযুদ্ধ করে যাচ্ছেন।সমসাময়িক সবকিছু চিন্তা করে আজকের এই আয়োজন। আশা করি আজকের এই সেমিনারের মাধ্যমে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হবেন। এবং ক্যান্সার প্রতিরোধে নিজেরা সক্রিয় ভূমিকা পালন করবেন।”

বন্ধু’র সভাপতি আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন বলেন, “আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ক্যান্সার সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া, ভ্রান্ত ধারণা দূর করা এবং আমাদের নিজেদের ও সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা। আমরা চাই, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিজ নিজ পরিবার ও সমাজে সচেতনতার বার্তা পৌঁছে দেয়।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩