Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 6, 2025 1:28 pm

মোঃ রাহিমুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। রবিবার (১২ই রবিউল আউয়াল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন ভূরুঙ্গামারীর ফিল্ড সুপারভাইজার মো. ওবায়দুল হক।

বক্তব্য রাখেন ওমর ফারুক ফারুকী, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখা, রোকনুজ্জামান রোকন, আহ্বায়ক বৈষম্যবিরোধী আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখা, মাও. আশফকুর রহমান জাওহারি, খতিব পার্বতীপুর জামে মসজিদ, মাহবুবুল আলম, সহকারী অধ্যাপক ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা, শাখওয়াত হোসেন তোওহিদ, যুগ্ম আহ্বায়ক বিএনপি ভূরুঙ্গামারী উপজেলা শাখা, আনোয়ার হোসেন, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা, আতিকুর রহমান, ইন্সট্রাক্টর UPETC, এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ।

দোয়া পরিচালনা করেন ভূরুঙ্গামারী বায়তুল আমান (কোর্ট) জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মসজিদের ইমাম এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং তাঁর দেখানো পথে চলার আহ্বান জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশসেরা ১৬ বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিতায় জাবির ত্রিমাত্রিক কৃতিত্ব

কিউবা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের

উপ-উপাচার্যের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে চবির প্রেস বিজ্ঞপ্তি

আমতলীতে ব্র্যাকের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কৃষকরা

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন বাড়ি

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের প্রস্তাবের বিষয়ে ‘আজ রাতেই’ ইরানের জবাবের প্রত্যাশা ট্রাম্পের

অস্ত্র-গুলি ও ইয়াবা সহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার