Monday , 24 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসের সন্ধান ইরানের

ইরানে ২০০ বিলিয়ন ঘনমিটারের বেশি প্রাকৃতিক গ্যাসের নতুন মজুতের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সরকার। কয়েক মাস ধরে চলা সংঘাতে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যেই এ ঘোষণা এলো।

বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, রোববার ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী মোহসেন পাকনেজাদ রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান মিলেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এ ক্ষেত্র থেকে ১৬০ বিলিয়ন ঘনমিটারের বেশি গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

মন্ত্রী বলেন, এটি মিষ্টি প্রাকৃতিক গ্যাস হওয়ায় এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ খুবই কম। ফলে গ্যাসক্ষেত্রটির উন্নয়ন ও পরিচালনায় তুলনামূলক কম ব্যয় হবে।

এদিকে, ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই গ্যাসক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হতে সম্ভবত আরও কয়েক বছর সময় লাগবে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া সংঘাতের কারণে দেশটির জ্বালানি খাত উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়ে। ওই সময় গ্যাস উৎপাদন স্থাপনা, তেল ডিপো এবং জ্বালানি পরিবহন অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন : প্রেস সচিব শফিকুল আলম

নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেফতার

বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে শিক্ষক নিয়োগে বাধার অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন

কুয়েতে চৌদ্দগ্রামের যুবকের মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা

ঘোড়াঘাটে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন

বিজ্ঞানচর্চায় উৎসাহ দিতে জয়পুরহাটে ছাত্র শিবিরের ব্যতিক্রমী উদ্যোগ

কালকিনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নলছিটিতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান