Monday , 16 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 16, 2026 12:11 pm

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সোহেল হোসনাইন কায়কোবাদ। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি কুড়িগ্রাম জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কুড়িগ্রাম জেলার উন্নয়ন, জনকল্যাণ এবং অবকাঠামোগত অগ্রগতির জন্য তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

দায়িত্ব গ্রহণের সময় কুড়িগ্রাম জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, কুড়িগ্রাম জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতকে আরও শক্তিশালী করতে জেলা পরিষদের কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনা করা হবে। এবং উন্নয়নমূলক সব কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি সকলকে সঙ্গে নিয়ে কুড়িগ্রাম জেলার উন্নয়নে কাজ করতে চাই। সকলের আন্তরিক সহযোগিতা পেলে এই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হবে।”

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ সহ অনান্য নেতৃবৃন্দ।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুধীজনেরা সোহেল হোসনাইন কায়কোবাদকে ফুলেল শুভেচ্ছা জানান। তারা বলেন, একজন সৎ, আদর্শবান ও অভিজ্ঞ ব্যক্তিকে কুড়িগ্রাম জেলা পরিষদের দায়িত্বে পেয়ে তারা গর্বিত এবং তার নেতৃত্বে কুড়িগ্রাম জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাকসু’র খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ভিপি পদপ্রার্থী ২০ জন

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি

কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

নতুন আলোচনার জন্য পাকিস্তানের পথে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা

কুড়িগ্রামে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষে সভা অনুষ্ঠিত

বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা স্থগিতের মেয়াদ বাড়াল ইরানপন্থী গোষ্ঠী