Wednesday , 18 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ওষুধ কোম্পানির প্রতিনিধি, নিষেধ করায় ইউএইচএফপিওকে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 18, 2025 11:53 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রতিনিধি মোহাম্মদ মহসিন নিয়মিত রোগী দেখেন—এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিষেধ করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শিউলী পারভীন ও প্রধান নির্বাহী মো. মিজানুর রহমানকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি মো. মিজানুর রহমানকে “হাত-পা ভেঙে ফেলা” ও “জান থেকে মারার” হুমকি দেন তিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, কথিত সাংবাদিক পরিচয় দেওয়া মোহাম্মদ মহসিন দীর্ঘদিন ধরে জরুরি বিভাগ এবং স্যাকমোদের কক্ষে গিয়ে নিজে নিজেই রোগী দেখেন ও চিকিৎসকদের কাজে হস্তক্ষেপ করেন। বিষয়টি ইউএইচএফপিও’র নজরে এলে তিনি তাকে এ কাজ থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে মহসিন চিকিৎসক ও কর্মকর্তাদের ভয়ভীতি দেখাতে শুরু করেন।
গত ১৭ জুন মোহাম্মদ মহসিন স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রধান নির্বাহী মো. মিজানুর রহমানের কক্ষে প্রবেশ করে আউট সোর্সিং নিয়োগের কাগজপত্র দেখতে চান। তখন তাকে জানানো হয়, কাগজপত্র সিভিল সার্জনের অফিসে সংরক্ষিত। এতে তিনি উত্তেজিত হয়ে মো. মিজানুর রহমানকে শারীরিকভাবে আক্রমণের হুমকি দেন এবং বলেন, “এখানে চাকরি করতে হলে আমাকে সবকিছু জানাতে হবে।”
এ বিষয়ে প্রধান নির্বাহী মো. মিজানুর রহমান বলেন, “মোহাম্মদ মহসিন সাংবাদিকতার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম করছেন। আমাদের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ান। সর্বশেষ আমার কক্ষে ঢুকে আমাকে শারীরিকভাবে আঘাতের হুমকি দেন। থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
ইউএইচএফপিও ডা. শিউলী পারভীন বলেন,
“মোহসিনকে বারবার নিষেধ করা হলেও তিনি চিকিৎসা কার্যক্রমে হস্তক্ষেপ করছেন, অফিসে এসে কাগজপত্র এলোমেলো করছেন এবং ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তার কারণে আমরা চরম অসুবিধায় আছি।”
অভিযুক্ত মোহাম্মদ মহসিন অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি হাসপাতালের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র দেখতে চেয়েছিলাম। কেউ হুমকি দিইনি, রোগীও দেখি না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, তা মিথ্যা।”
নলছিটি থানার ওসি আব্দুস ছালাম বলেন,
“এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে কনকনে শীতের রাতে ইউএনও’র কম্বল বিতরণ, খুশি শীতার্ত অসহায় শ্রমজীবীরা

জবি ক্যারিয়ার ক্লাবের নতুন সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ওসমান হাদীর স্মরণে নাসিরনগরে এনসিপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পান্থ সড়কে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙন রোধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

বর্ষাকালেই দেখা যায় রাস্তার নতুন রূপ

কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে : কায়কোবাদ

ইট বিছানো রাস্তা, গর্ত আর জলাবদ্ধতা-এমনই ববির প্রধান প্রবেশপথ, সংস্কারের অবহেলা ববি প্রশাসনের