Saturday , 16 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুড়িগ্রামে দুধকুমার নদের ভাঙন রোধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 16, 2025 9:32 am

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর গোবিন্দপুর হইতে উলিপুর উপজেলার বেগমগঞ্জ পর্যন্ত দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহনের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে চর গোবিন্দপুরে দুধকুমার নদের ভাঙন কবলিত এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের কয়েক শতাধিক মানুষ অংশ নেয়।

এসময় মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় শিক্ষক নুর মোহাম্মদ, কৃষক হারুন-অর-রশীদ, আমিনুল ইসলাম, সমাজসেবক লতিবুর রহমান ভজু, আছাব্বর আলী সহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষজন।

বক্তারা বলেন, গত ১৫-১৬ দিনে পাঁচগাছি ইউনিয়নের চর গোবিন্দপুর হইতে উলিপুর উপজেলার বেগমগঞ্জ পর্যন্ত তিন শতাধিক বসতভিটা দুধকুমারের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনে নদী গর্ভে চলে যাচ্ছে গাছপালা, বাঁশ ঝাড়, শাকসবজি ক্ষেত, মৌসুমি ফসল সহ অসংখ্য আবাদী জমি। ভাঙনের হুমকীতে রয়েছে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বন্যা আশ্রয় কেন্দ্র, তিনটি মসজিদ, দুটি সেতু। ভাঙনের মুখে রয়েছে অন্তত তিন শতাধিক বসতবাড়ী সহ বিভিন্ন ফসলি জমি। দুধকুমার নদের ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ গ্রহনের দাবী জানান বক্তারা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর আহ্বান পিটারসেনের

ট্রাক্টর উল্টে কিশোর নিহত

আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়

বিএনপি নেতার উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

ঈদগাহ গ্রামার স্কুলের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

৯০ দিনে কুরআনের হাফেজ হলেন মাহদী

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ

ট্রাম্পের সতর্কবার্তা: ইরান অবরোধ মাসের পর মাস চলতে পারে, তেলের দামে বড় উল্লম্ফন

যথা সময়ে শুরু হয়েছে ডাকসু ভোট গ্রহণ কার্যক্রম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার নতুন কমিটি গঠিত