Tuesday , 31 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চাঁদপুরে গাঁজার গাছসহ একজন আটক

প্রতিবেদক
বাসস
March 31, 2026 6:46 am

চাঁদপুর জেলার ফরিদগঞ্জে গাঁজা চাষ করার দায়ে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এ তথ্য জানান।

আটক বিল্লাল হোসেন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের পুত্র।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লালের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার মালিকানাধীন জমি থেকে চাষকৃত অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় মাদক উৎপাদনের দায়ে বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ হেফাজতে বিল্লাল হোসেন জানান, মূলত ইউটিউবে ভিডিও দেখেই তিনি গাঁজা চাষে উৎসাহিত হয়েছিলেন। নিজের ফসলি জমির প্রায় ৮-১০ হাত জায়গায় তিনি এ গাছগুলো রোপণ করেন। নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে তিনি আরও বলেন, ‘শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি’।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, উদ্ধারকৃত গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। একইসঙ্গে আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ চাঁদপুর আদালতে তাকে সোপর্দ করা হবে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবি ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিত সভাপতি সাগর এবং সাধারণ সম্পাদক দিপু

ঝালকাঠিতে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ

জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাদারীপুরে শ্রাবন্তী আক্তার সংবাদ সম্মেলনে নির্দোষ দাবি

বঙ্গোপসাগরে মিয়ানমারে পাচারকালে বোট ও বিপুল সিমেন্টসহ একাধিক পাচারকারী আটক

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর

সাংবাদিক নজরুলকে নিয়ে এক বছরের ডিপ্লোমা কোর্স চালু করা হবে: শিবলী

তরুনদের ফুটবল মাঠে “জাস্টিস ফর হাদী”

চায়না দূতাবাসের সাথে চৌদ্দগ্রামে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়