Friday , 15 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাভাবিপ্রবি ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিত সভাপতি সাগর এবং সাধারণ সম্পাদক দিপু

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 15, 2025 5:10 am

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাভাবিপ্রবি শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ই আগস্ট (বৃহস্প্রতিবার)বিশ্ববিদ্যালয়ের দরবার হলে অনুষ্ঠিত এ সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, প্রধান বক্তা হিসাবে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মিয়া মো: রাসেল এবং বিশেষ অতিথি হিসাবে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান তাজ উপস্থিত ছিলেন।

কাউন্সিলে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে ৪ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এত ছাত্রদলের ফর্ম পূরণ করা ৭৩ জন শিক্ষার্থী ভোটার তালিকাভুক্ত হন। ৯০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের ফাহিম মুবিন আকিব, সিএসই বিভাগের মো. রবিউল হাসান তানভী, অর্থনীতি বিভাগের মো. সাগর নাইম, ইংরেজি বিভাগের মো. রুপক মিয়া। সাধারণ সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুল হাদী, পরিসংখ্যান বিভাগের সাজিদ ইসলাম দিপু, আইসিটি বিভাগের মো. উদয় তালুকদার। সাংগঠনিক সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের রায়হান আহমেদ, অর্থনীতি বিভাগের মো. আরিফুল ইসলাম, ইএসআরএম বিভাগের মো. রিমন মিঞা, ফার্মেসী বিভাগের সুমন মিয়া।

নির্বাচনে সভাপতি হিসাবে অর্থনীতি বিভাগের সাগর নাইম, সাধারণ সম্পাদক পরিসংখ্যান বিভাগের সাজিদ ইসলাম দিপু, সাংগঠনিক সম্পাদক ইএসআরএম বিভাগের মো. রিমন মিয়া নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

মিয়া মো. রাসেল বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

কাউন্সিলে আগত অতিথিরা ছাত্রদলকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ নভেম্বর, রাবিতেও থাকবে পরীক্ষার কেন্দ্র

খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের

নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : ডা. জাহেদ

জৈন্তাপুরে লাল শাপলা বিলে কচুরিপানার দখল, হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

কুয়াকাটার গভীর সমুদ্রে ধরা পড়ল ৩৫ কেজির ২ কোরাল, বিক্রি ৫২ হাজার

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল-অটোবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

দুমকিতে অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী

ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে- ড. শফিকুল ইসলাম মাসুদ