Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমরা আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না। টেন্ডারবাজি করব না, বাসস্ট্যান্ড দখল করব না। জনগণের শক্তির ওপর ভর করেই নতুন বাংলাদেশ গড়তে চাই।’

শনিবার (১৯ জুলাই) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত জুলাই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের মধ্যে নতুন আশা ও আকাঙ্ক্ষা তৈরি করেছিল। তবে সংস্কার, বিচার ও রাষ্ট্র পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, বিএনপি সংস্কার, আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তার ভাষ্য, ‘আমরা যখন বিচারের অপেক্ষায় ছিলাম, তখন বিএনপির নেতাকর্মীদের থানায় গিয়ে আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার না করার জন্য তদবির করতে দেখা গেছে।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনের আন্দোলন হবে জুলাই সনদ ও গণভোট অমান্যকারীদের বিরুদ্ধে। ১ হাজার ৪০০ ছাত্র-জনতার আত্মত্যাগের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং এনসিপির দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ও ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক রহমান মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ এবং শিহাব হোসেন।

পথসভায় এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগে “হিন্দু আইন” এর ওপর দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত

পাঁচ বছরে বরিশালে তরমুজের আবাদ দ্বিগুণ হয়েছে

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা

চীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০

নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যানসহ চার আওয়ামীপন্থী নেতা গ্রেপ্তার

অস্ত্র-গুলি ও ইয়াবা সহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত