Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

শেরপুরে ১৮০ বোতল ভারতীয় মদসহ আটক ২

প্রতিবেদক
বাসস
July 19, 2026 6:28 am

শেরপুর জেলার নালিতাবাড়ীতে ১৮০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

গতকাল শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার হাতিপাগার এলাকা থেকে মদসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর পুত্র লাল মিয়া (৪২) ও কালিনগর গ্রামের মৃত আফরোজ আলীর পুত্র ইসরাফিল (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল উপজেলার হাতিপাগার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ইজিবাইক আটক করে সেটিতে তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে এবং দুই মাদক কারবারি লাল মিয়া ও ইসরাফিলকে আটক করে। আটককৃত মাদকের মূল্য প্রায় ৬ লাখ টাকা।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত