Saturday , 14 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ডিমলায় অটোবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 14, 2026 7:40 am

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় অটোবাইকের ধাক্কায় সাদিয়া আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট সংলগ্ন উত্তরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের অটোবাইক চালক যাত্রী নিয়ে ঠাকুরগঞ্জ থেকে ডিমলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে ডাঙ্গারহাট এলাকার উত্তরের মোড়ে পৌঁছালে বালাপাড়া ইউনিয়নের বাসিন্দা সাদ্দাম হোসেনের সাত বছরের মেয়ে সাদিয়া আক্তার রাস্তা পারাপারের সময় অটোবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। এ সময় শিশুটি অটোবাইকের চাকার নিচে চাপা পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর অটোবাইক চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, অটোবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি ঘোষণা

খুলনার জোড়াগেটে অস্ত্রের কারখানার সন্ধান, তিনজন আটক

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে যুবদলের পাল্টা কর্মসূচি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণের শঙ্কাও

‎কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কামরুল-ওবায়দুর

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

ঢাকায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বসতঘর

ক্যাডেট এএসআই নিয়োগ : চট্টগ্রামে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত ৬১৯