Monday , 23 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ঈদগাঁও উপজেলা জামায়াতের উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 23, 2026 2:06 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও, কক্সবাজারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলার উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ বিকালে ঈদগাঁও হাইস্কুল মাঠে এ আয়োজন করা হয়।

এসময় উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদির সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা জামায়াতের আমির মাওলানা মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী শহিদুল আলম বাহাদুর, সাবেক উপজেলা চেয়ারম্যান এড. সেলিম উল্লাহ বাহাদুর, জামায়াত নেতা অধ্যাপক ফারুক আহমদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, সহকারী সেক্রেটারি তৈয়ব উদ্দিন, জামায়াত নেতা মাস্টার নুরুল হক, উপজেলা শিবিরের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ, ঈদগাঁও ইউনিয়নের নায়েবে আমির মাওলানা ফাজেল ইবনে শরিফ, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, ঈদগাঁও ইউনিয়নে জামায়াত মনোনিত চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল, ইসলামাবাদ প্রার্থী জয়নাল আবেদীন, সাংবাদিক ইমাম খাইর প্রমুখ।

এতে বক্তারা বলেন ইসলামি আন্দোলনের কর্মীরা হতাশ হতে পারে না। পূর্বের চেয়ে দ্বিগুন কাজের মাধ্যমে সফলতা ছিনিয়ে আনতে হবে। ইতিপূর্বে জামায়াতকে ধ্বংস করতে চেয়ে তারাই নিজেরাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং কোন ষড়যন্ত্র ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না।

সর্বশেষ - জাতীয়