শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৃত্তি পেলেন নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ১৪ কৃতি শিক্ষার্থী

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের প্লে-গ্রুপ হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধার স্টিক, বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উপাচার্য তাঁর প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বর্তমান স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আমরা খুব শিগগিরই স্কুলটিকে স্কুল অ্যান্ড কলেজের জন্য নির্মিত নতুন ভবনে স্থানান্তর করব, ইনশাআল্লাহ।”

তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনারা সঠিকভাবে শিক্ষাদানের মাধ্যমে কোমলমতি শিশুদের আদর, যত্ন ও ভালোবাসা দিয়ে ভালো ফলাফলের জন্য প্রস্তুত করেছেন। এই বৃত্তি তাদের ভবিষ্যৎ জীবনে একটি গর্বিত স্মৃতি হয়ে থাকবে এবং আরও ভালো করতে তাদের অনুপ্রাণিত করবে। এই অর্জনের ফলে স্কুলটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে এবং নতুন শিক্ষার্থীরা এতে আগ্রহী হবে। আমি আশা করি, এই স্কুলের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে সাফল্য অর্জন করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এছাড়াও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা।

অনুষ্ঠানে স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
স্বাগত বক্তব্য দেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা. লুপা খাতুন।

উল্লেখ্য, কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের মোট ২২ জন শিক্ষার্থী বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বি.কে.ডি.এ.) কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৫ জন ট্যালেন্টপুল ও ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়, মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৪ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩