Tuesday , 14 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 14, 2025 12:16 pm

‎রিফাত রহমান,পবিপ্রবি প্রতিনিধি:

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, পবিপ্রবি শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী জাফরিন সুলতানা।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

‎নব মনোনীত সভাপতি মো. সাইদুর রহমান বলেন— “এই দায়িত্ব আমার জন্য এক বড় সম্মান ও চ্যালেঞ্জ দুটোই। ফোরামের লক্ষ্য ও আদর্শ ধরে রাখতে আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমাদের কলম যেন ন্যায়ের পক্ষে কথা বলে, সমাজের অন্ধকার দূর করে আলোর পথ দেখায় এই হোক আমাদের অঙ্গীকার।”

‎নব মনোনীত সাধারণ সম্পাদক জাফরিন সুলতানা বলেন— “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সঙ্গে যুক্ত হওয়া আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সংগঠন তরুণদের লেখনীর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। আমি চাই, পবিপ্রবি শাখাকে আমরা এমন এক মঞ্চে পরিণত করি, যেখানে নবীন লেখকরা নিজেদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাবেন।”

উল্লেখ্য, নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে।

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের তরুণ প্রজন্মের মধ্যে লেখালেখির চর্চা, সামাজিক দায়িত্ববোধ ও ইতিবাচক চিন্তার বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই ফোরামটি কলমসৈনিক গড়ে তোলার মাধ্যমে ন্যায়, মানবতা ও ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন বুকে ধারন করে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নিয়মিত সাহিত্য আড্ডা, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে নতুন লেখকদের উদ্বুদ্ধ করে চলেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুয়েটের রোকেয়া হলের টাকায় জমি কিনার অভিযোগ প্রভোস্টের নামে

চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসায় বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

আমতলীতে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ

এনায়েতপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

চবির দেয়ালে দেয়ালে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের পোস্টার

চৌদ্দগ্রামে কবি নজরুল ইসলাম সস্মাননা পেলেন দুই সাংবাদিক

জাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের হল থেকে নামাতে অভিযানে বাঁধার মুখে প্রশাসন

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

সিরাজগঞ্জের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ করলেন হাজী মো. আব্দুস সাত্তার

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারাল এক মহান অভিভাবক : প্রধান উপদেষ্টা