Saturday , 20 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চৌদ্দগ্রামে হাফেজিয়া মাদরাসায় বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 20, 2025 1:30 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট আহাম্মদিয়া হাফেজিয়া এতিমখানা ও নূরানী মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার মাদরাসায় আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের নৈতিকতা, পড়ালেখা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নুর মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাস্টার সেলিম মজুমদার, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মোঃ ইউনুস, মাওলানা মাঈন উদ্দিন, মাদ্রাসার সদস্য মোঃ নবী ও চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজির আহমেদ, মাদ্রাসার সেক্রেটারি রহিম উদ্দিন মজুমদার, সদস্য শামীম মজুমদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবক প্রতিনিধিরা।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে শুধু মেধাবী করলেই চলবে না, তার মধ্যে নৈতিকতা, আত্মশৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা জরুরি। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। তাঁরা কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মোবাইল আসক্তি, সময় অপচয় ও পড়ালেখায় অবহেলা রোধে অভিভাবকদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ আহমেদ মোল্লাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি ১৯৮০ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, অত্র প্রতিষ্ঠানটি নূরানী তালিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় ‘এ-প্লাস’ অর্জনসহ উপজেলায় শীর্ষ ১০টি মাদ্রাসার মধ্যে স্থান করে নিয়েছে। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং অভিভাবকদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। সমাবেশটি বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজি, দখলবাজি ও মাটি কাটার বিষয়ে ছাড় দেওয়া হবে না : লুৎফুর রহমান কাজল

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট -২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কালাইয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

কুবি’র প্রথম আলো বন্ধুসভার কার্যনির্বাহি কমিটি ঘোষণা

আজ অনুষ্ঠিত হবে ‘কেসস্প্রিন্ট ২০২৫’-এর গ্র্যান্ড ফাইনাল

চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী