Tuesday , 17 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আমতলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 17, 2025 1:17 pm

 

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আওতায় পার্টনার স্কুল কংগ্রেস ২০২৫ মঙ্গলবার সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ব্যাংক, ইফাদ ও কৃষি অধিদপ্তরের সহযোগিতায় আমতলী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ কংগ্রেস আয়োজন করে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরিশালের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি বরগুনার উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস, পার্টনার প্রকল্প বরিশাল এর সিনিয়র মনিটরিং অফিসার মোসা. ফাহিমা হক। স্বাগত বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, আমতলী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসাইন, সাংবাদিক জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, এমএ সাঈদ খোকন, আমতলী উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর আলম , কৃষক মো. এনামুল হক, মো. সুলতান মৃধা, মিরাজ হোসেন প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্ততা মো. জিয়াউর রহমান। কংগ্রেসে ২১ ক্লাবের শতাধিক কৃষক অংশগ্রহন করেন।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, এই প্রকল্পের মাধ্যমে খোরপোষ কৃষিকে বানিজ্যক কৃষিতে রুপান্তর করার জন্য বৃহৎ একটি উদ্যোগ। আশা করি এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা উপকৃত হবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সার না পেয়ে কৃষকদের বিক্ষোভ, অবরোধ মহাসড়ক

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে, গাঁজাসহ ৪ জন আটক

চুনারুঘাটে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ মেম্বারসহ ৭ জনকে দণ্ড

ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে বিশাল উঠান বৈঠক

কাবুলের আকাশে বিস্ফোরণ, পাকিস্তানি বিমানে গুলিবর্ষণ আফগান বাহিনীর

ভিটেমাটি হারানোর শঙ্কা: দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙন রোধে তিন গ্রামবাসীর মানববন্ধন

মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সংসদ ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কুবিতে মেডিক্যাল সেবা চলবে রাত আটটা পর্যন্ত