Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঋণের বোঝা নিয়ে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মামুনের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 9, 2026 11:58 am

জীবিকার সন্ধানে আট মাস আগে রাশিয়ায় পাড়ি জমানো ময়মনসিংহের নান্দাইল উপজেলার আল মামুন (৩০) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোক ও অনিশ্চয়তায় পড়েছে তার পরিবার।

ব্যাংকঋণ ও চড়া সুদে টাকা ধার করে জীবিকার আশায় আট মাস আগে রাশিয়ায় যান নান্দাইল উপজেলার খারুয়া গ্রামের মৃত আবু কাসেমের ছেলে আল মামুন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাশিয়ায় থাকা তার এক সহকর্মীর ফোনে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।

আল মামুনের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এক ছেলে ও এক মেয়েকে রেখে বিদেশে যাওয়া মামুনের স্ত্রী মহিমা আক্তার বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তার মা রোকেয়া আক্তার বলেন, ‘তোমরা আমার ছেলেকে এনে দাও। আমার একমাত্র সম্বলকে আমি ফেরত চাই।’

স্থানীয় খারুয়া ইউপি সদস্য জামাল উদ্দিন বাচ্চু জানান, ফোনে মামুনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত তার কোনো ছবি বা ভিডিও পরিবারের কাছে পৌঁছায়নি।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালীতে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

মাকসু’র প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা প্রশাসনের: ক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধনে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজা ব্যবসায়ী রেজাউল করিম আটক

ডিমলায় দাঁড়িপাল্লার সমর্থনে নারীদের বিশাল মিছিল

দ্বিতীয় শ্রেনীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক’কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

কুড়িগ্রামে বেলগাছা যুব সংগঠনের আয়োজনে কিশোর কিশোরী সুরক্ষা মেলা-২০২৫ অনুষ্ঠিত

নাসির নগরে নিয়ন্ত্রণহীন সবজির বাজার, ভোগান্তিতে ক্রেতাগণ

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি ৪০ লাখ টাকা দিল কাফকো

ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তিস্তা পাড়ে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান