Wednesday , 9 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ওমানের শ্রমবাজারে ১০ হাজার বাংলাদেশির নতুন সুযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 9, 2026 11:40 am

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক ও ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ থেকে ৫ হাজার কৃষি শ্রমিক ও ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার লক্ষ্যে একটি চুক্তি সই হয়েছে।

তিনি বলেন, আগামী মাসে ওমানের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এরপর কর্মী নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে।

ওমানের ভিসা চালুর বিষয়ে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, বিভিন্ন কারণে ওমানের ভিসা বর্তমানে বন্ধ রয়েছে, যা বিগত সরকারের সময়ে হয়েছে। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের নিয়মিতভাবে ওমানে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সরকার দক্ষ অভিবাসনের ওপর গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়টি ওমান সরকারকে জানানো হয়েছে। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী বিভিন্ন খাতে কাজের সুযোগ পেলে উভয় দেশই উপকৃত হবে। এ বিষয়ে দুই দেশ যৌথভাবে কাজ করছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ও গুরুত্ব পায়। এ সময় আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করেন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

সেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

নালা খনন করতে গিয়ে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের বার ও মুদ্রা

ঢাকাসহ ৭টি স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা

মাদারীপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সংকটের কথা স্বীকার করলেন পুতিন

অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে ববিতে ৬ শিক্ষার্থীর আমরণ অনশন

নাটোরের কৃতি সন্তান চাকসু ভিপির নাটোর আগমন উপলক্ষে জমকালো গণসংবর্ধনা

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল