Wednesday , 18 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ফিলিং স্টেশনে তেল না দেয়ায় ম্যানেজারকে কুপিয়ে জখম

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 18, 2026 9:07 am

আব্দুস সামাদ  (শৈলকুপা) ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাহিদামত তেল না দেয়ায় একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে কু,পিয়ে মারা,ত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে।

গতকাল রাতে উপজেলার সলেমানপুর দাসপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মোস্তফা (৪৩) ওই এলাকারই বাসিন্দা এবং স্থানীয় একটি ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার সময় সলেমানপুর দাসপাড়া গ্রামের মান্না গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৪২) সংশ্লিষ্ট ফিলিং স্টেশনে গিয়ে ২ হাজার টাকার তেল দাবি করেন। তবে স্টেশনে তেলের সীমাবদ্ধতা থাকায় ম্যানেজার মোস্তফা তাকে ৫০০ টাকার তেল দিতে রাজি হন। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর গাজী অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় মোস্তফা যখন নিজ বাড়ি থেকে পাম্পে ডিউটি করার উদ্দেশ্যে বের হন, তখন পথিমধ্যে ওত পেতে থাকা জাহাঙ্গীর গাজী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মোস্তফাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, ঘটনার পর সন্ধ্যায় ভুক্তভোগী থানায় এসেছিলেন। তাকে দ্রুত প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং একটি লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান: “লিখিত অভিযোগ পাওয়া মাত্রই দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই : শামা ওবায়েদ

কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ এবং ক্লাস শুরু কবে জেনে নেন

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ৮

চৌদ্দগ্রামে নদী-খাল দখলমুক্ত করতে মানববন্ধন; সর্বস্তরের জনগণের অংশগ্রহণ

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে জমে উঠেছে বহুমাত্রিক জমজমাট নির্বাচনী লড়াই

দুমকির ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

ঢাকায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বসতঘর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত