Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

অন্যের বাচ্চাকে স্তন্যপান করিয়ে আলোচনায় মন্ত্রী

নেপালের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রী সীতা বাদি একটি শিশু হোম পরিদর্শনে গিয়ে ক্ষুধার্ত ১৭ দিন বয়সী এক শিশুকন্যাকে স্তন্যপান করান। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ঘটনাটি নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি শিশু হোমে। সেখানে বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া শিশুদের রাখা হয়। সম্প্রতি হোমটির নোংরা পরিবেশ, অব্যবস্থাপনা এবং বৃষ্টির পানির মধ্যে শিশুদের রাখার অভিযোগের পরিদর্শনে যান মন্ত্রী সীতা বাদি। সেখানে তিনি দেখতে পান, হোমের অনেক শিশুই বিভিন্ন রোগে আক্রান্ত।

পরিদর্শনের সময় ১৭ দিন বয়সী এক শিশুকন্যা ক্ষুধার কারণে একটানা কাঁদছিল। হোমে শিশুটিকে খাওয়ানোর জন্য বিকল্প কোনো দুধ না থাকায় মন্ত্রী সীতা বাদি কোনো দ্বিধা না করে শিশুটিকে কোলে তুলে নিয়ে স্তন্যপান করান। পরে শিশুটি শান্ত হয়ে তাঁর কোলেই ঘুমিয়ে পড়ে।

ঘটনার পর সীতা বাদি আবেগাপ্লুত হয়ে জানান, শিশুটিকে কোলে নেওয়ার পর তাঁর নিজের সন্তানের মতোই মনে হয়েছে। তিনি আরও বলেন, এখন থেকে শিশুটির মায়ের দায়িত্বও তিনি পালন করবেন।

উল্লেখ্য, সীতা বাদি নিজেও শৈশবে একটি শিশু হোমে বড় হয়েছেন। ১২ বছর বয়স পর্যন্ত তিনি হোমে থেকে পড়াশোনা করেছেন। পরে জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে দেশটির মহিলা, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

পরিদর্শন শেষে ১৫ দিন থেকে ২ বছর বয়সী অন্তত ২০টি শিশুর সার্বিক যত্ন নিশ্চিত করা এবং শিশু হোমটির পরিবেশ ও ব্যবস্থাপনা উন্নয়নের নির্দেশ দেন তিনি। তাঁর এই মানবিক উদ্যোগ ও মাতৃত্ববোধ সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলকে রক্ষায় ৮১০ মিলিয়ন ডলার নিঃশেষ যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে ব্লু-ইকোনমি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : সালাহউদ্দিন আহমেদ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া

রাজবাড়ীতে ২০তম গ্রেডের কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্স

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

আফগানিস্তানে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক

নিষেধাজ্ঞায় দুমকিতে জেলেরা ব্যস্ত সময় পার করছে নৌকা মেরামতের কাজে

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১১২ মরদেহ উদ্ধার

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন তিন বাহিনী প্রধান