Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ইনজুরি আক্রান্ত পগবাকে ছেড়ে দিচ্ছে মোনাকো

একের পর এক চোটে মাঠের বাইরে থাকায় ফরাসি মিডফিল্ডার পল পগবার সঙ্গে চুক্তি বাতিল করেছে মোনাকো। বুধবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানায়।

৩৩ বছর বয়সি পল পগবা ডোপিং-সংক্রান্ত নিষেধাজ্ঞা শেষে গত বছর মোনাকোয় যোগ দিয়েছিলেন। তবে, হাঁটু ও উরুর চোটের কারণে নিয়মিত খেলতে না পারায় ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদি চুক্তি আগেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ক্লাবটি। এক বিবৃতিতে মোনাকো জানায়, পগবাকে ঘিরে নির্ধারিত লক্ষ্যগুলো কেবল আংশিকভাবে পূরণ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্লাবটি আরও জানিয়েছে, চোটের সময়ও পগবা তাঁর অভিজ্ঞতা ও জ্ঞান সতীর্থদের সঙ্গে ভাগ করে নিয়ে দলের ওপর ইতিবাচক প্রভাব রেখেছেন। তাঁর মানসিক দৃঢ়তা, পেশাদারিত্ব এবং উচ্চমান বজায় রাখার প্রচেষ্টারও প্রশংসা করেছে মোনাকো।

নিজের প্রতিক্রিয়ায় পগবা বলেন, মোনাকোর হয়ে তিনি যত বেশি ম্যাচ খেলতে চেয়েছিলেন, ততটা সম্ভব হয়নি। গত মৌসুমে লিগ ওয়ানে তিনি মাত্র ছয়টি ম্যাচ খেলেছেন এবং মাঠে ছিলেন মোট ১১৫ মিনিট। বিদায়ি বার্তায় তিনি ক্লাবের সভাপতি, ম্যানেজমেন্ট, সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় ২৩৩ ম্যাচ খেলেছেন পগবা। জুভেন্টাসে থাকাকালে তিনি চারবার ইতালিয়ান লিগ শিরোপা জেতেন এবং সিরি-আ’র বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

২০২৩ সালে জুভেন্টাসের হয়ে খেলার সময় পগবার শরীরে নিষিদ্ধ পদার্থ টেস্টোস্টেরন শনাক্ত হয়। তাঁর দাবি ছিল, যুক্তরাষ্ট্রের এক চিকিৎসকের দেওয়া খাদ্য-পরিপূরকের মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে এটি শরীরে প্রবেশ করেছিল। এরপর তাঁকে চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস)-এ আপিলের পর সেই শাস্তি কমিয়ে ১৮ মাস করা হয়। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরই তিনি মোনাকোয় যোগ দিয়েছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ৫২ টি কোরবানির গরু নিয়ে দুঃস্থদের পাশে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা

বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন

ক্যাডেট এম্বাসেডর হিসেবে বিদেশ সফরের সুযোগ পেলেন কুবি বিএনসিসির আবু বকর সিদ্দিক

ঈদগাঁওয়ে এতিম অসহায় মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বৈঠক করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন

পাবনা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন

কুবির নটরডেমিয়ান পরিবারের নেতৃত্বে পিয়াস-হৃদয়

মাভাবিপ্রবিতে হিসাব শাখার উপ-পরিচালক ছুটি ছাড়াই মাসের পর মাস অফিস করছে না

কুয়েটে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির, বেতন-বোনাস ছাড়াই ঈদ কাটাতে যাচ্ছেন হাজারো শিক্ষক-কর্মচারীরা