Thursday , 20 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদ সদস্যদের জন্য জরুরি ৯ নির্দেশনা

সাংবিধানিক বিধান অনুযায়ী আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম। এ নির্বাচনকে সামনে রেখে সংসদ সদস্যদের জন্য ‘রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬’ শীর্ষক নির্দেশনায় ৯ দফা নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির নির্দেশনা অনুযায়ী,

১। নির্ধারিত সময়ের মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ ও ভোট দিতে হবে।

২। প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে দেওয়া পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখতে হবে।

৩। নিজ আসনে বসে সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজের নাম ও বিভক্তি নম্বরসংবলিত ব্যালট পেপার সংগ্রহ করতে হবে এবং ব্যালটের কাউন্টার ফয়েলে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা কর্মকর্তার কাছে ফেরত দিতে হবে।

৪। এরপর ব্যালট পেপারের নির্ধারিত স্থানে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।

৫। ভোট প্রদান শেষে ব্যালট নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।

৬। কোনো কারণে ব্যালট নষ্ট হলে সেটি ব্যালট বাক্সে না রেখে নির্বাচনকর্তার কাছে জমা দিতে হবে, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

নির্দেশনায় আরও বলা হয়েছে,

৭। ভোটগ্রহণ চলাকালে সংসদ সদস্যদের কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া যাবে না।

৮। ভোট দেওয়ার সময় কোনো সমস্যা হলে চিফ হুইপ বা বিরোধীদলের চিফ হুইপের সহযোগিতা নিতে হবে।

৯। ব্যালট পেপারে যেখানে স্বাক্ষরের নির্দেশনা রয়েছে, সেখানে অবশ্যই ভোটারের পূর্ণ নাম লিখতে হবে।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গণনা শুরু হবে। এরপর মোট প্রদত্ত ভোট, বৈধ ও বাতিল ব্যালট এবং অব্যবহৃত ব্যালটের সংখ্যা গণনা করা হবে। সর্বাধিক বৈধ ভোট পাওয়া প্রার্থীকে নির্বাচনকর্তা বিজয়ী ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১৩ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম মনোনয়নপত্র জমা দেন। ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

সর্বশেষ - লাইফস্টাইল