Monday , 20 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

ব্রিটিশ স্টিল রাষ্ট্রীয় মালিকানায় নেয়ায় হুঁশিয়ারি চীনের জিংইয়ের

প্রতিবেদক
বাসস
July 20, 2026 6:13 am

ব্রিটিশ স্টিলকে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে চীনের জিংইয়ে স্টিল। একই সঙ্গে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২০ সালে জিংইয়ে ব্রিটিশ স্টিল কিনে নেয়। তবে সংকটে পড়া এ প্রতিষ্ঠানে যুক্তরাজ্য সরকার হস্তক্ষেপ করায় গত বছর কোম্পানিটি এর নিয়ন্ত্রণ হারায়।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

উত্তর ইংল্যান্ডের স্কানথর্পে অবস্থিত ব্রিটেনের শেষ ইস্পাত কারখানাটি, যেখানে আকরিক থেকে সরাসরি ইস্পাত উৎপাদন করা সম্ভব, বন্ধ হওয়ার মুখে পড়ে। জিংইয়ে জানায়, কারখানাটি আর আর্থিকভাবে টেকসই নয়।

এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্য সরকার কারখানাটির নিয়ন্ত্রণ নেয়। পরে বৃহস্পতিবার সরকার ঘোষণা দেয়, ব্রিটিশ স্টিলকে পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে।

তবে রোববার নিজেদের সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জিংইয়ে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেয়। তারা যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক বিনিয়োগ বিধি লঙ্ঘন’ এবং ‘প্রকাশ্য ডাকাতির’ অভিযোগ তোলে। একই সঙ্গে বিনিয়োগজনিত ক্ষতিপূরণ দাবি করে।’

বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ‘জিংইয়ে তার সব আইনি অধিকার সংরক্ষণ করছে। আমরা আমাদের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করব এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত পূর্ণ ক্ষতিপূরণ আদায় করব।’

যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার জানায়, জিংইয়ের কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাজ্যে ইস্পাত উৎপাদনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেই ব্রিটিশ স্টিলকে পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে।

শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ পদক্ষেপের বিরোধিতা করে। তারা অভিযোগ করে, ‘জাতীয় নিরাপত্তার অজুহাতে’ যুক্তরাজ্য সরকার কোম্পানিটির নিয়ন্ত্রণ ‘জোরপূর্বক’ দখল করেছে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি

দেশ গড়তে জুলাই পদযাত্রায় গাইবান্ধায় এনসিপির নেতৃবৃন্দ

মান্দায় বিএনপির নির্বচনী জনসভা অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

খুবির ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল, সম্পাদক ইয়ামিন

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ কপাট

কলেজ শিক্ষার্থী রাসেল’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় অসুস্থ হয়ে ছাত্রদল কর্মী নিহত

আমতলিতে জুলাই গণঅভ্যুত্থান পালন শেষে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রেজাউল করিম নিহত