Thursday , 16 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 16, 2026 12:21 pm

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. রাসেল মিয়া (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণাধীন ১০ তলা ইউটিলিটি-৪ ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেলের বাড়ি চাঁদপুর জেলায়। কাজের সূত্রে তিনি ময়মনসিংহে অবস্থান করছিলেন। মৃত্যুর পর তার মরদেহ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয় এবং সেখানে দাফন সম্পন্ন হয়েছে।

সহকর্মী শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, ভবনের ওপর কাজ করার সময় রাসেল নিচে পড়ে গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ে নির্মাণকাজ চলাকালে শ্রমিকের প্রাণহানির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৯ ও ২০২৫ সালেও নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। পাশাপাশি বিভিন্ন সময়ে নির্মাণকাজে একাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনাও ঘটেছে। সম্প্রতি নির্মাণাধীন একটি ছাত্র হলের ছাদের একটি অংশ ধসে একজন শ্রমিক আহত হন। ধারাবাহিক এসব দুর্ঘটনার পরও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, “দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হলেও দুর্ঘটনা ঘটছে। নিহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে আমাদের আলোচনা চলছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল ইসলামের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ৩ দিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মশালা’ অনুষ্ঠিত

পাটগ্রামে পুশইনের শিকার ২ ভারতীয় নাগরিকের সন্ধান

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

বজ্রপাত থেকে কৃষকদের সুরক্ষায় ৩ নির্দেশনা এসএসটিএফ-এর

অবৈধ মাটি কাটা অব্যাহত, সড়কের বেহাল দশা

জনগণের দুঃখে পাশে এবি পার্টির প্রার্থী আবদুল্লাহ বাদশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি

কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

পর্যটকদের জন্য সাজেক ভ্যালি উন্মুক্ত