Monday , 6 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুয়াকাটার গভীর সমুদ্রে ধরা পড়ল ৩৫ কেজির ২ কোরাল, বিক্রি ৫২ হাজার

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 6, 2026 12:54 pm

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকৃতির দুটি কোরাল মাছ। মেসার্স সাগর ফিশের রুহুল মাঝির ফিশিং বোটে এই মাছ দুটি ধরা পড়ে। দীর্ঘ সময় অপেক্ষার পর গভীর সমুদ্র থেকে যখন জাল টেনে তোলা হয়, তখনই দেখা মেলে এই দানবীয় কোরাল দুটির।

পরে মাছ দুটি তীরে নিয়ে আসা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। পরিমাপে দেখা যায়, মাছ দুটির মোট ওজন প্রায় ৩৫ কেজি। যার মধ্যে বড় মাছটির ওজনই ১৮ কেজি ছাড়িয়ে গেছে।

আলীপুর মৎস্য বন্দরে মাছ দুটি বিক্রির জন্য তোলা হলে পাইকারি বাজারে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। শেষ পর্যন্ত স্থানীয় মাছ ব্যবসায়ী রহমান খান ১৫০০ টাকা কেজি দরে মোট ৫২৫০০ হাজার টাকায় মাছ দুটি কিনে নেন।

ক্রেতা রহমান খান জানান, এ বছরে স্থানীয় বাজারে আসা সবথেকে বড় কোরাল মাছ এই দুটিই। তিনি আশা করছেন, এই বড় মাছ দুটি ভালো লাভে বিক্রি করতে পারবেন।

সাগর উত্তাল থাকলেও মাঝে মাঝে এমন বড় মাছের দেখা পাওয়া জেলেদের জন্য বড় আশার আলো হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় জেলেরা বলছেন, সমুদ্রে বড় মাছ ধরা পড়ার এমন খবর অন্য জেলেদের মাঝেও নতুন করে উৎসাহ জোগাচ্ছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাট জামায়াতের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন

৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রবাসে বিরামপুরের সাংবাদিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন নুরুদ্দীন

তারেক রহমানের জন্মভূমিতে আগমন উপলক্ষে শার্শা-বেনাপোলে বিএনপি’র আনন্দ মিছিল

উঠতি মধ্যবিত্ত তরুণরা সব সময় স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করেছেন: ফারুক ওয়াসিফ

কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, প্রতিবাদে যুবদলের পাল্টা কর্মসূচি

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার