Thursday , 3 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 3, 2026 8:19 am

সিলেটে হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক বছর বয়সী তাকরিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৪ জন সন্দেহজনক হাম রোগী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া শিশু তাকরিম সিলেট সদরের টুকেরবাজার এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ১৩৪ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৪৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৯ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে তিনজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত না হওয়ায় এ সংখ্যা অপরিবর্তিত রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও একজনের মৃত্যু হওয়ায় বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৪৫ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৬২ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে নিশ্চিত রোগী শনাক্ত না হলেও একদিনে ১৩৪ জন সন্দেহজনক রোগীর হাসপাতালে ভর্তি এবং একজনের মৃত্যুর ঘটনায় সিলেটের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চরলাপাং হয়তো থাকবেই না আগামী মানচিত্রে- মেঘনার গর্ভে বিলীন হতে বসা এক গ্রাম

জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইউএনওর উদ্যোগে নতুন পাকা বাড়ি পেলেন ছয় প্রতিবন্ধী ভাই-বোন

ইরান যুদ্ধের প্রভাব নিয়ে সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

আব্দুস সাত্তার বাণিজ্যিকভাবে তৈরি করছেন পুষ্টিকর ও সুস্বাদু কাঁঠালের বিস্কুট

বেনাপোলে খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের প্রেসক্লাবে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৯

৪২৬ রানে অলআউট বাংলাদেশ

যাত্রীদের দোরগোড়ায় যাচ্ছে রেল সেবা, নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা