Monday , 31 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াইয়ে আগ্রহী বিদেশি আইনজীবী, বার কাউন্সিলে আবেদন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আইনি লড়াই করতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন বিদেশি আইনজীবী গ্রায়েম এল. হল।

রোববার (৩০ আগস্ট) সালমান এফ রহমানের পক্ষে থাকা আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার সঙ্গে কাজ করার অনুমতির জন্য বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন গ্রায়েম এল. হল।

এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিবের কাছে আবেদন করেন গ্রায়েম এল. হল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী হিসেবে উপস্থিত থাকার অনুমতি চেয়ে করা ওই আবেদনে তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধানের উল্লেখ করেন।

আবেদনে গ্রায়েম এল. হল বলেন, বাংলাদেশ থেকে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান ফজলুর রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে তাকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক।

আবেদনের সঙ্গে তিনি নিজের পেশাগত প্রোফাইলসহ প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রও জমা দিয়েছেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে সাড়ে ৭ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

স্বামী হত্যার তদন্তে জবানবন্দি, মেয়েকে ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জাবিতে নবাগত ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠিত

কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ৩,৩৭৫: রাষ্ট্রীয় গণমাধ্যম

কুবির বিআরটিসি বাসের সাথে ট্রাকের ধাক্কা, আহত একাধিক

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি