Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ইউএনওর উদ্যোগে নতুন পাকা বাড়ি পেলেন ছয় প্রতিবন্ধী ভাই-বোন

দীর্ঘদিন ভাঙা ঘরে মানবেতর জীবনযাপন করা চাঁদপুরের ফরিদগঞ্জের ছয় শারীরিক প্রতিবন্ধী ভাইবোন অবশেষে পেয়েছেন নতুন পাকা বাড়ি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়ার উদ্যোগে তাদের জন্য নির্মিত হয়েছে নতুন এই বাসস্থান।

ফরিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামের আজিম বাড়ির বাসিন্দা মনুহর-ফুলবানু দম্পতির ছয় শারীরিক প্রতিবন্ধী সন্তান দীর্ঘদিন ধরে চরম কষ্টে জীবন কাটাচ্ছিলেন। পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় তারা ভাঙাচোরা ঘরে অর্ধাহারে-অনাহারে বসবাস করতেন।

যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে পরিবারটির দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি ইউএনও সেটু কুমার বড়ুয়ার নজরে আসে। তিনি প্রথমে খাদ্যসহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পাশে দাঁড়ান। পরে দীর্ঘমেয়াদি সমাধানের অংশ হিসেবে পুরোনো ঘরটি সরিয়ে সেখানে একটি পাকা বাড়ি নির্মাণের উদ্যোগ নেন।

নতুন বাড়ির পাশাপাশি পরিবারটির জীবিকা নির্বাহের জন্য একটি দোকানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তাদের জন্য একটি নতুন ফ্রিজ এবং বসবাসের উপযোগী করতে খাট, তোশকসহ প্রয়োজনীয় আসবাবপত্রও সরবরাহ করা হয়েছে। ইতোমধ্যে ভবনটির নির্মাণকাজ শেষ হয়েছে।

নতুন বাড়ি পেয়ে আবেগাপ্লুত পরিবারের সদস্য সুমন হোসেন ও জাহাঙ্গীর আলম বলেন, আগে বৃষ্টি হলে ভাঙা ঘরের ভেতর পানি পড়ত। নতুন ভবন নির্মাণ করে দেওয়ায় এখন তারা নিরাপদে ও স্বস্তিতে বসবাস করতে পারবেন।

স্থানীয় বাসিন্দা মো. মানিক হোসেন বলেন, তাদের পূর্বপুরুষরা পরিবারটিকে একখণ্ড জমি দিয়েছিলেন। সেই জমিতে একটি জরাজীর্ণ ঘরে তারা বসবাস করতেন। ইউএনওর উদ্যোগে নতুন ভবন নির্মাণ হওয়ায় পরিবারটি এখন নিরাপদ আশ্রয় পেয়েছে।

ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের প্রতি সবার দায়বদ্ধতা রয়েছে। রাষ্ট্রের সুষম ও টেকসই উন্নয়নের জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে। তিনি জানান, রোববার (২৩ আগস্ট) চাঁদপুরের জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে নতুন পাকা বাড়িটি ছয় প্রতিবন্ধী ভাইবোনের কাছে হস্তান্তর করবেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত