Saturday , 14 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক গুরুতর আহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 14, 2026 11:11 am

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

​পটুয়াখালীর দুমকিতে একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মূল ফটক সংলগ্ন মুসলিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​আহত শ্রমিকেরা হলেন—খাদেম হোসেন (২০) ও মুমিন (৩৫)। তাদের উদ্ধার করে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুসলিমপাড়া এলাকায় ‘প্রফেসর্স টাওয়ার’ নামের একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছিল। আজ বিকেলে ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় দুই শ্রমিক হঠাৎ নিচে পড়ে যান।

​সহকর্মীরা জানান, দুর্ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাদের দ্রুত বরিশালে পাঠানোর পরামর্শ দেন।

​এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, “বিষয়টি আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​এদিকে দুর্ঘটনার পর থেকে ভবন মালিক বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে দুর্ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও কাউকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত