Tuesday , 31 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পুঠিয়ায় বৃদ্ধার আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া।

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 31, 2026 6:41 am

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সেহেরা বেগম (৬০) নামের এক বৃদ্ধা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার দুপুরে উপজেলার বানেশ্বর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সেহেরা বেগম ওই গ্রামের বাসিন্দা সেরাজ মোল্লার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সেহেরা বেগম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বয়সজনিত কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং নিয়মিত অসুস্থতায় তিনি দুর্বল হয়ে পড়েন। পাশাপাশি কিছুদিন ধরে মানসিকভাবেও অস্থিরতা দেখা দেয় বলে জানান স্বজন ও প্রতিবেশীরা।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম জানান, “তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এসব কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, সোমবার দুপুরের কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির বারান্দায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সেহেরা বেগম। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছিলাম। এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এবং একটি ইউডি মামলা দায়ের করা হবে বলে জানান এই কর্মকর্তা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবি শিক্ষার্থী ও তার মা হত্যার তদন্তে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান

চৌদ্দগ্রামে ক্যান্সারে আক্রান্ত অসহায় নারীর চিকিৎসায় লাখ টাকা অনুদান

১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা তালিকায় ইইউ

নেত্রকোণায় চায়না জালসহ ২ জন আটক

সৌদির হামলার জবাবে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি হুথিদের, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র

বিয়ের কথা শুনে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ

কটিয়াদীতে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড ও খাদ্যশস্য বিতরণ

নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি

বানারীপাড়ায় খালে ভাসছিল ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ

বাউফলের মধ্য কর্পূরকাঠীতে একতা যুবসংঘের ক্রীড়া ও সেবামূলক উদ্যোগ