Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 30, 2025 1:33 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে চুরি হয়েছে রোগীর মোবাইল।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৩০ আগষ্ট )সকাল ১০ ঘটিকায় স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডের ১১ নাম্বার শয্যা থেকে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নিকট মৌখিকভাবে অভিযোগ করেছেন ভুক্তভোগী মহিলা রোগীর ছেলে মিলন মিয়া।

রোগীর ছেলে মো: মিলন মিয়া জানায়, ২৯ আগস্ট মা ফাতেমা বেগম (৬০) শারীরিক অসুস্থতা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা: জাবেদের অধীনে ভর্তি হন। শনিবার সকালে শয্যার পাশে চার্জ দেয়া টেকনো স্পার্ক-৭ মোবাইলটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ডা: জাবেদ ও স্বাস্থ্য কর্মকর্তাকে মৌখিকভাবে জানানো হয়।

পাশের ১২ নাম্বার শয্যার চিকিৎসারত রোগী হোসনে আরা জানায়, এক যুবককে চার্জ থেকে মোবাইল খুলে নিয়ে যেতে দেখেছি, আমি ভেবেছি সে রোগীর লোক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: রশিদ আহমেদ চৌধুরী জানান,’স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক জনবল সংকট। নেই নিরাপত্তাকর্মী ও ওয়ার্ডবয়। এই সুযোগে বহিরাগতরা রোগীর স্বজন সেজে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ঘুরাফেরা করে। এই কারণে চুরির ঘটনা সংগঠিত হতে পারে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তে চেষ্টা চলতেছে। আমরা প্রতিটি আইনশৃঙ্খলা মিটিংয়ে পুলিশের নিয়মিত টহল এর জন্য বলি। এবং নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসনের নিকট আনসার চেয়ে আবেদন করেছি।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

ছাত্র অধিকারের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হলেন জবির মনিরুজ্জামান মনির

বেশি রাত জাগলে কী হয়, স্বাস্থ্যঝুঁকিতে বাড়ছে বাঙালির উদ্বেগ

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট ট্রেইনার কর্মশালা অনুষ্ঠিত

শাহজাদপুরে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

চৌদ্দগ্রামে আবদুল বারী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেবাননে স্থানীয়দের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ জারি ইসরাইলি বাহিনীর

জয়মনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলিয়াস স্টোর

কলাপাড়ায় সেনা-পুলিশের যৌথ অভিযানে সাড়ে ১০ হাজার প্যাকেট অবৈধ সিগারেট জব্দ

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ