Thursday , 2 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

প্রতিবেদক
বাসস
April 2, 2026 7:59 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহগুলোতে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফিরিয়ে দেওয়ার হুমকি প্রদানের পর, দেশটির সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলা চালানোর অঙ্গীকার করেছে।

ইরানের রাজধানী তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্টার হেডকোয়ার্টার্স জানায়, ‘যতক্ষণ পর্যন্ত না তোমাদের অপমান, লজ্জা, স্থায়ী, নিশ্চিত অনুশোচনা ও আত্মসমর্পণ নিশ্চিত হয়, ততক্ষণ পর্যন্ত সর্বশক্তিমান আল্লাহর ওপর ভরসা রেখে এই যুদ্ধ চলবে।’

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ