Monday , 3 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

গাজীপুরে শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 3, 2025 2:27 pm

মোঃ আতেফ ভূইয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ট্রেন শ্রীপুর স্টেশন অতিক্রম করার পরপরই এক ব্যক্তি দৌড়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রেন দুর্ঘটনায় নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিহতের পরিচয় জালাল উদ্দিন (৪০), তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চড় আগলী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা সবাইকে রেললাইন পারাপারের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত