Thursday , 6 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অপমান : রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অবস্থানরত পলাতক আসামি শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

আজ (বৃহস্পতিবার) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।

এসময় ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিলের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলেও ড্যাব কখনো জনসেবামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকেনি। এ কারণে সংগঠনের চিকিৎসকদের চাকরিচ্যুতি, পদোন্নতিবঞ্চনা, দুর্গম এলাকায় বদলি এবং নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। তারপরও তারা তাদের পেশাগত ও রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, করোনা, ডেঙ্গু, হামসহ বিভিন্ন জাতীয় দুর্যোগে ড্যাবের চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা চিকিৎসা পরামর্শ ও প্রেসক্রিপশন তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেছেন এবং আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে করোনা মোকাবিলায় একটি বিশেষ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সে উদ্যোগ বাস্তবায়ন করতে দেওয়া হয়নি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের একজন পলাতক আসামি। হত্যা, মানবতাবিরোধী অপরাধ, আদালত অবমাননা ও দুর্নীতির মামলায় ইতোমধ্যে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের সাজা হয়েছে তার। এখনও হাসিনার বিরুদ্ধে বিভিন্ন মামলার বিচার চলমান রয়েছে। বাংলাদেশ সরকার দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে চিঠি দিলেও ভারত এখনও সাড়া দেয়নি।

তিনি বলেন, এমন একজন পলাতক আসামিকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্মানের পরিপন্থীও।

তিনি আরও বলেন, বর্তমানে সরকার গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে কাজ করছে। সংবিধানের প্রয়োজনীয় সংশোধন নিয়ে সংসদীয় কমিটি গঠন, বিরোধী দলকে আলোচনায় আমন্ত্রণ এবং জুলাই চার্টারের আকাক্সক্ষা বাস্তবায়নের উদ্যোগ চলমান রয়েছে। এমন সময় পলাতক হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া দেশের স্বাধীনতার প্রতি অসম্মানজনক বলেও মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে গ্যাস ও জ্বালানির সংকট তৈরি হলেও সরকার বিভিন্ন দেশ থেকে এলএনজি আমদানির উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা এবং হামের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রায় দুই কোটি শিশুকে টিকাদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জনগণের স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। তবে বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সবসময় সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা এনেছিলেন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তখনই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। বর্তমান সময়ে একই ধরনের ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের পেশাজীবী, ছাত্র-জনতা ও সচেতন নাগরিকদের এসব ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। ড্যাব দেশের অন্যতম প্রতিনিধিত্বশীল পেশাজীবী সংগঠন হিসেবে ভবিষ্যতেও জনগণের কল্যাণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

কলাপাড়ায় স্বাধীনতা দিবসের প্যারেডে সেরা কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ

বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা, সতর্ক করা হলো বাণিজ্যিক অংশীদারদের

মবের অপসংস্কৃতি ঠেকাতে সরকার সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী

গাড়িচালকের অভিযোগ, ‘জীবন বদলে যাবে’ বলে প্রলোভন দেখান গাজী নজরুল

প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু