Monday , 27 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

প্রতিবেদক
বাসস
April 27, 2026 1:25 pm

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় আজ কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামের বেদে সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে|

আজ সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়|

এর আগে, সোমবার ভোরে আত্রাই সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে ওই নারী গুরুতর আহত হন|

এদিকে, আত্রাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ বেদে পল্লী পরিদর্শন করেছেন নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম|

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আত্রাই নদীর তীরে বেদে সম্প্রদায়ের ২৫ থেকে ৩০টি পরিবার পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করে আসছিলেন| সোমবার ভোরে হঠাৎ করে কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হয়|

এ সময় একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়লে তার নিচে চাপা পড়েন তিনমাসের অন্তঃসত্ত্বা নারী আরাফাতুন|

পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়| পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ কাসপাতালে পাঠানো হয়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়|

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে বেদে পল্লীতে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - আইন-আদালত