Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মবের অপসংস্কৃতি ঠেকাতে সরকার সতর্ক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 1, 2026 2:15 pm

দেশে চালু হওয়া মবের অপসংস্কৃতি রোধে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বিজিবি আয়োজিত সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন ও ড্রোন প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা এবং সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে সরকার সব ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, দেশে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিদ্যমান আইন আরও কার্যকর করা হচ্ছে। পাশাপাশি মালখানা ও হাজতখানার সংখ্যা এবং ধারণক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এর আগে বিজিবি সদস্যরা ড্রোনের মাধ্যমে সীমান্ত নজরদারি, চোরাচালান প্রতিরোধ ও পুশ-ইন ঠেকানোর কৌশল নিয়ে বিশেষ মহড়া প্রদর্শন করেন।

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী এবং উত্তর-পূর্ব রিজিয়নের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঐতিহ্যবাহী চরমোনাইর মাহফিল আজ থেকে শুরু

পদ্মায় নৌকাডুবির ২ দিন পর বাবা-ছেলের লাশ উদ্ধার

লোডশেডিংয়ের সময় মানসিক চাপ কমাতে কার্যকর কিছু অভ্যাস

প্রতিষ্ঠার ১৯ বছর পরও নজরুল বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী জিমনেসিয়াম

তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক

ঠাকুরগাঁওয়ে ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প’ বাস্তবায়নে মতবিনিময় সভা

মাদারীপুরে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কাচালং নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঘাইছড়িতে দুর্গোৎসবের সমাপ্তি

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক