Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ট্রেনের ক্যান্টিনে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ,ক্যান্টিন বয় গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 1, 2026 12:32 pm

ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের ক্যান্টিনে এক নারীকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর সিদ্দিক (২২) নামে এক ক্যান্টিন বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুরের আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকালে ওই নারী যাত্রী ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাচ্ছিলেন। চলন্ত ট্রেনের ক্যান্টিনে তাকে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ কয়েকজন ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর চিৎকার শুনে ট্রেনের যাত্রীরা তাকে উদ্ধার করেন এবং আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এদিকে, মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী সান্তাহার রেলওয়ে থানায় গিয়ে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিকসহ ওই ট্রেনে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সঙ্গে পুলিশ সদস্যও জড়িত রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করার পর আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচনে ক্ষমতায় এলে মহিপুরকে আধুনিকায়ন করা হবে : মোশাররফ হোসেন

কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ: মাছ বিতরণ এতিমখানায়

ফরিদপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইরানে মাইন নিষ্ক্রিয় করার সময় ১৪ সেনা নিহত

বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল

জাবি প্রেসক্লাবের বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার পেলেন ৮ সাংবাদিক

জ্বালানি সংকট নয়, অতিরিক্ত মজুদ প্রবণতাই চ্যালেঞ্জ: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা