Thursday , 8 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুবিতে টাইম ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 8, 2026 1:01 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) থাউজ্যান্ড স্কলারস ইনিশিয়েটিভের উদ্যােগে ‘ টাইম ম্যানেজমেন্ট দ্যা স্টুডেন্ট সার্ভাইভাল স্কিল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল তিনটার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি আয়োজিত হয়।

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন।

সেমিনারে অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘আমি বিশ্বাস করি, মানুষের শেখার একটি বড় অংশ আসে শিক্ষা খাত থেকে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ও রিসোর্সের ঘাটতির কারণে শুরু থেকেই শিক্ষার্থীদের মধ্যে একটি মৌলিক শূন্যতা তৈরি হয়, যা উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়েও পুরোপুরি পূরণ হয় না। বিশ্ববিদ্যালয় পর্যায় উচ্চশিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলেও এখানে গবেষণার সুযোগ সীমিত এবং শিক্ষা ব্যবস্থা মূলত ফলাফলকেন্দ্রিক।

এই দীর্ঘদিনের শিক্ষাগত ঘাটতি পূরণের একটি কার্যকর মাধ্যম হলো ক্লাব কার্যক্রম। ক্লাবিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা চিহ্নিত করতে পারে এবং তা উন্নয়নের বাস্তব সুযোগ পায়।এই প্রেক্ষিতেই শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার লক্ষ্যেই আজকের টাইম ম্যানেজমেন্ট বিষয়ক সেমিনারটি আয়োজন করা হয়েছে।’

থাউজ্যান্ড স্কলার্স ইনিশিয়েটিভ এর সভাপতি জুবায়ের হোসেন বলেন, ‘আজকে আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে যেই সেমিনারটি আয়োজন করেছি তার মূল লক্ষ্য হলো আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় সমস্যা হলো সময় ম্যানেজ করতে না পারা।

আমরা যদি সময় ম্যানেজ করতে পারি তাহলে অনেক ইফেকটিভ কাজ গুলো করতে পারব। অনেক সময় যেসব কাজে আমাদের সময় নষ্ট করা উচিত না সেগুলোতে সময় নষ্ট করে ফেলি। সে জন্য আমাদের স্যার সোহরাব উদ্দিন স্যারের অনুমুতি সাপেক্ষে, এবং যেহেতু আমরা স্কিল ডেভলপমেন্ট সম্পর্কিত সংগঠন তাই এই সংগঠননের উদ্দেশ্যে টাইম ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার এর আয়োজন করা হয়েছে।’

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কালকিনিতে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত

নজরুল বিশ্ববিদ্যালয়ে দেয়ালে দেয়ালে শহীদ ওসমান হাদীর গ্রাফিতি

কটিয়াদীতে জন্মাষ্টমী উৎসবে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আইবিডব্লিউএফ জয়পুরহাটে নতুন সদস্যদের নিয়ে সফল সমাবেশ অনুষ্ঠিত

বর্তমান জাবি প্রশাসন ফ্যাসিবাদী হয়ে উঠেছে: অধ্যাপক ড. গোলাম রব্বানী

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে জেলা আইনজীবী সমিতি

পরকীয়া প্রেমে ভারতীয় যুবকের রংপুরে ভ্রমণ শেষে প্রত্যাবর্তন

বাঘাইছড়িতে অবৈধ সিগারেট উদ্ধার করলো বিজিবি

কুবিতে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কার ও শোকজ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহে ২ নম্বর সতর্ক সংকেত