শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে দেয়ালে দেয়ালে শহীদ ওসমান হাদীর গ্রাফিতি

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দেয়ালে দেয়ালে গ্রাফিতি অংকন ও দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হওয়া দুইদিনের কর্মসূচি শেষ হয়েছে আজ (২৭ ডিসেম্বর) বিকালে।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে শহীদ শরীফ ওসমান বিন হাদীর গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। গ্রাফিতির পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান লেখেন। স্লোগানগুলোতে লেখা হয়—‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখেও কথা ক’বো’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘Insaf for Hadi’।

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওহিদুজ্জামান শাওন বলেন, শহীদ উসমান হাদী দেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইনসাফের রাজনীতি বাস্তবায়ন করতে চেয়েছেন। দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা তাকে খুন করে স্বাধীনতা-সার্বভৌমত্বে আঘাত করেছে। কিন্তু হাদীকে শহীদ করে তার বিপ্লবকে থামিয়ে দিতে পারেনি। শহীদ হাদীর বিপ্লবী আদর্শ দেশের প্রত্যেকটি প্রান্তরে পৌছিয়ে গেছে। হাদীর ইনসাফের রাজনীতি নজরুলের ক্যাম্পাসে ছড়িয়ে দিতেই নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের উদ্যোগে গ্রাফিতিগুলো অঙ্কন করেছি।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মোহাম্মদ রাতুল জানান, হাদী ভাইয়ের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি ছিলেন সত্য, ন্যায় ও আদিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা একজন সচেতন ও বিপ্লবী মানুষ। এই হত্যার মধ্য দিয়ে শুধু একজন মানুষকেই নয়, একজন দেশপ্রেমিক কে হত্যা করা হয়েছে যে দেশের স্বার্থে নিজের ব্যক্তিস্বার্থ ত্যাগ করেছে।

হাদি ভাইয়ের উপর হামলার আজ ১৫ দিন এখনো আশানুরূপ কোনো বিচার পাইনি আমরা।
আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বিচার বিলম্বিত হওয়া মানেই ন্যায়বিচার অস্বীকার করা। হাদী ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের এই দাবি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ শুক্রবার সন্ত্রাসীদের গুলিতে আহত হলে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার লক্ষ্যে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার সরকারের উদ্যোগে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়। দুইদিন সেখানে চিকিৎসা নিয়ে অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩