Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাউফলে মানসিক ভারসাম্যহীন ছেলের আগুনে পুড়ে গেল ঘর

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 3, 2025 5:13 pm

অলি উল্লাহ (রিপন) বাউফল পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে মানসিক ভারসাম্যহীন ছেলে রেজাউল করিম রাজিবের (২৭) দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোশারফ ফকিরের বসতঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোশারফ ফকিরের ছেলে রেজাউল করিম রাজিব অতিরিক্ত মাদক সেবনের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। দীর্ঘদিন মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিলেও সুস্থ হতে পারেনি সে। ঘটনাদিন সকালে পরিবারের কেউ বাড়িতে না থাকায় রাজিব ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, ধান-চালসহ সবকিছু পুড়ে যায়। আগুন দেখে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত এগিয়ে এসে চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মোশারফ ফকির বলেন, সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এখন কোথায় যাব, কীভাবে চলব কিছুই বুঝতে পারছি না। ছেলের পেছনে লাখ লাখ টাকা খরচ করেছি, এখন আমি নিঃস্ব।

বাউফল ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, যেখানে আগুন লেগেছে, সেই স্থান আমাদের স্টেশন থেকে প্রায় ২১-২২ কিলোমিটার দূরে। আমরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নবীনগরে ফুটবল মার্কার পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা

চাঁদাবাজ, মাটি-বালু খেকো ও খারাপ লোকদের সামাজিকভাবে বয়কট করুন : কাজল

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

‘পুষ্পা’ সিনেমার স্টাইলে চবির গাছ পাচারের চেষ্টা, জব্দ ৭৪টি গুঁড়ি

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: নেতৃত্বে ইবি ও পবিপ্রবি