Tuesday , 25 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জাবিতে নবাগত ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 25, 2025 8:43 am

জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৫৪ ব্যাচের (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব, বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, জাকসুর নেতৃবৃন্দসহ নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ তাঁদের স্ব স্ব অনুষদের শিক্ষার্থীদের বরণ করে নেন এবং উপাচার্য শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, “তোমরা একটি বড়ো স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছ, আমরা তোমাদের স্বাগত জানাই। তোমাদের মা-বাবা, পরিবার-পরিজন ও শিক্ষকগণ তোমাদেরকে নিয়ে একটি সুন্দর স্বপ্ন দেখছেন। আশা করি, তোমরা আগামী ৫টি বছরে তোমাদের প্রত্যাশিত সেই স্বপ্নের জায়গায় পৌঁছাতে চেষ্টা করে যাবে। এছাড়া পড়াশোনার পাশাপাশি তোমাদের মধ্য থেকে জাতীয় ও আন্তর্জাতিক নেতৃত্ব গড়ার লক্ষ্যে বর্তমান প্রশাসন নিয়মিত জাকসু নির্বাচন আয়োজন করবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “কঠিন ও তীব্র প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সৌভাগ্য অর্জন করেছ। তোমাদের কঠোর অধ্যবসায় ও অনুশীলনের ফলকে স্বাগত জানাই। ইতোমধ্যে আমরা দেখেছি শুধু মেধাবী দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় না, এগিয়ে নিতে প্রয়োজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। আশা করি, ৫৪ ব্যাচের নবীন শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করে আগামীতে দেশকে নেতৃত্ব দিবে এবং আমাদেরকে গর্বিত করবে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

লেবুর প্রলোভনে ডেকে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ আটক

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

পদ্মা নদীতে অভিযানে জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ

পাঁচবিবির মির্জাপুরে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

ঝালকাঠির রাজাপুরে জমি বিরোধে কামরুল ইসলামের ওপর হত্যাচেষ্টা

ডা. শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৪৩ বস্তা টাকা

ঈদুল আযহা: ত্যাগ, সচেতনতা ও শৃঙ্খলার এক মহান শিক্ষাদান