Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

লেবুর প্রলোভনে ডেকে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ আটক

ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিশুটির স্বজনদের ভাষ্য, দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি টের পেয়ে শিশুটির মা দ্রুত সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে আব্দুল মান্নানকে আটক করে পুলিশ।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ত্রিশালে সাংবাদিকদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছী কৃষক দলের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

বাউফলে নবগঠিত যুবদলের মতবিনিময় ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

তীব্র গরমে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

মনোনয়নের দাবিতে হেলাল উদ্দিন আহমেদের সমর্থকদের বিশাল মশাল মিছিল

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর মনোনয়ন দাখিল

নতুন ইনজুরিতে পগবা, মোনাকোতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান

মাদারীপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত