Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ক্রীড়াক্ষেত্রে রাজশাহী হবে দেশের শ্রেষ্ঠ: ভূমিমন্ত্রী

রাজশাহীর ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, একসময় জাতীয় ফুটবল, ক্রিকেট, ভলিবল, হকি ও ব্যাডমিন্টনে রাজশাহীর আধিপত্য ছিল।

শনিবার বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভূমিমন্ত্রী। তিনি বলেন, একসময় বাংলাদেশের জাতীয় ফুটবল দলে ১৫ জন খেলোয়াড়ের মধ্যে অন্তত সাত থেকে আটজনই রাজশাহীর হতেন। ক্রিকেটেও রাজশাহী ছিল দেশের অন্যতম শক্তিশালী অঞ্চল।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীতে বহু খ্যাতিমান ক্রিকেটার তৈরি হয়েছে। ভলিবলে রাজশাহী ছিল অপ্রতিদ্বন্দ্বী, হকিতেও ছিল ব্যাপক জনপ্রিয়। ব্যাডমিন্টনে রাজশাহী জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং ৩০টি টুর্নামেন্টের মধ্যে ২২টিতেই রাজশাহী কলেজ শিরোপা জিতেছিল। তিনি আশা প্রকাশ করেন, কিছুটা পিছিয়ে পড়লেও রাজশাহীর ক্রীড়াঙ্গন আবারও তার হারানো গৌরব ফিরে পাবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে কাজ করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি যুবসমাজ, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রতি সপ্তাহে একটি করে কর্মসূচি রাখছেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে অন্যান্য অতিথিদের সঙ্গে জাতীয় পতাকা ও বিভিন্ন দলের পতাকা উত্তোলন করেন ভূমিমন্ত্রী। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং কিছু সময় উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন।

এ সময় রাজশাহী-৩ আসনের এমপি অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৪ আসনের এমপি ডা. আব্দুল বারী, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট উপস্থিত ছিলেন।

তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের প্রতিভা বিকাশ, মাদক ও মোবাইল-নির্ভর ডিজিটাল আসক্তি থেকে মাঠমুখী করা এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে রাজশাহীর নয়টি উপজেলা ও সিটি করপোরেশন মিলিয়ে মোট ১০টি দল এবং ২৭০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী সিটি করপোরেশন ও বাগমারা উপজেলা।

সর্বশেষ - লাইফস্টাইল