Thursday , 3 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চৌদ্দগ্রামে দেশী মদসহ ৪ জন আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 3, 2025 12:04 pm

 

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে ৪৮ লিটার মদসহ ৪ জনকে আটক করা হয়। বুধবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ মুচি পট্টি থেকে তাদের আটক করা হয়। থানার উপ-পরিদর্শক তারেক উদ্দিন আকাশ বাদী হয়ে এ ঘটনায় একটি মাদক মামলা দায়ের করেন। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো: হিলাল উদ্দিন আহমেদ বৃহষ্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন।

এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বাজারস্থ পূর্ব চান্দিশকরা রাজু রবি দাশের বাড়িতে মদ বিক্রি হচ্ছে। এই খবরে তাৎক্ষণিক সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন পূর্ব চান্দিশকরা গ্রামের গোপী রবি দাশের ছেলে রাজু রবি দাশ (২৯), রাজেশ রবি দাশ (৩২), রাজু রবি দাশের স্ত্রী ঝুমা রানী(২৮)উত্তম চন্দ্র দাশের বিজয় চন্দ্র দাশ (১৯)। এসময় তাদের কাছ থেকে ৪৮ লিটার চোলাই মদ, নগদ ১২৯৩২ টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো: হিলাল উদ্দিন আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকের সংখ্যা বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী

ছাত্রদল নেতার হাতে হেনস্তা: সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে উঠলো ক্যাম্পাসে

ঈদগাঁওয়ে এতিম অসহায় মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

ভুরুঙ্গামারীতে এনসিপির দলীয় কার্যালয়ের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রভাষক পদে নিয়োগ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন

মাদারীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল চালকের

ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭ হাজার টন ডিজেল

ঢাকায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরে আগুনে পুড়ল বসতঘর

বর্তমান প্রশাসন ফারজানা-নুরুলেরই কার্বন কপি মাত্র

মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা