Saturday , 11 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাদারীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেল চালকের

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 11, 2025 1:36 pm

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

শনিবার (১১ অক্টোবর) ভোররাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে বরিশালগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুতুবপুর এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের অপর পাশে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আরেকটি বাস এসে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। সড়কটি কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

স্থানীয়রা জানান, ভোররাতে এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিয়মিত টহল ও গতি নিয়ন্ত্রণের দাবিও জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

চীন সফরে গেছেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সেনা-পুলিশের চেকপোস্ট: গাড়ি ফেলে দুই যুবকের দৌড়

জকসুতে সর্বকনিষ্ঠ সদস্য প্রার্থী হিসেবে লড়বেন অনন্ত

ব্যথায় কাতরাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসাকেন্দ্র ‘ব্যথার দান’

বাউফলে এইচএসসি পরীক্ষার্থী খুন, আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

পাকিস্তানে ইরানের সমর্থনে সমাবেশে অন্তত ২৫ জন নিহত

নাসির নগরে বিস্ফোরক ও নাশকতার মামলায় বর্তমান ইউপি চেয়ারম্যান জিতু মিয়া গ্রেফতার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিস্হ বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির দোয়া মাহফিল

মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত