Saturday , 5 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাউফলে এইচএসসি পরীক্ষার্থী খুন, আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

 

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম বয়াতী (১৯) হত্যার চার দিন পেরিয়ে গেলেও মূল আসামি শাকিল ও সোহাগকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার (০৫জুলাই) নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ মাঠে আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে নিহতের সহপাঠী ও এলাকাবাসীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে বক্তারা বলেন, নিহত ফাহিম এই কলেজের শিক্ষার্থী ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে এবং অভিযুক্ত শাকিলকে (১৮) ‘গাঁজাখোর’ বলে মন্তব্য করায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তাদের দাবি, আসামিরা এখনও এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন তার সহপাঠীরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (০১জুলাই) বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার বর্ডার এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। সে সময় ফাহিমের বাবা জাকির হোসেনকেও কুপিয়ে জখম করা হয়। তিনি বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন আছেন। ঘটনাস্থলেই একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই বাউফল এলাকার বাসিন্দা হলেও হত্যাকাণ্ডের ঘটনাটি দশমিনা উপজেলা এলাকার মধ্যে পরেছে। তাই এ বিষয়ে দশমিনা থানায় মামলা হয়েছে। দশমিনা থানাকে আমরা সকল ধরনের সহযোগিতা করছি।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলীম বলেন, মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। একজন আসামি গ্রেফতার আছে। মূল আসামি শাকিল ও আসামি সোহাগকে গ্রেফতারে অভিযান চলমান আছে। খুব দ্রুত তারা আইনের আওতায় চলে আসবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুয়েটের সহযোগিতায় খুলনায় উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে দুদিনব্যাপী স্টেম ক্যাম্প অনুষ্ঠিত

জয়পুরহাটে জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

ত্রিশালে বিপুল পরিমাণ মরা মুরগি জব্দ

চুনারুঘাটে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম দিনেই সংঘর্ষে আলোচনায় নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

অমর একুশে বইমেলায় প্রকাশিত নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষকের বই

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালি জব্দ

ঝালকাঠিতে অপারেশন ডেভিল হান্টে আ’লীগের সাবেক সভাপতি গ্রেফতার

ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ উদ্দিন

আক্কেলপুরে ওলামা বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ণ ওলামা সমাবেশ অনুষ্ঠিত