Saturday , 17 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 17, 2026 12:27 pm

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিএনপি ও জামায়াত রাজনৈতিক দলের সদস্য। বিষয়টি নিশ্চিত করেছে পাথরঘাটা থানা পুলিশ।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক ব্যক্তি সম্প্রতি রাজনৈতিক সহিংসতায় হওয়া বিভিন্ন ফৌজদারি মামলার আসামি। অভিযানের সময় ৮টি অবৈধ যানবাহন আটক করা হয়। এ ছাড়া সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল (১৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই অভিযানে বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌবাহিনী, কোস্টগার্ড, র‍যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সামনে রেখে পাথরঘাটায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার প্রধান ইন্সপেক্টর আনোয়ার হোসেন মুঠোফোনে জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা চলমান থাকবে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে মুঠোফোনে কথা বললে তারা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অভিযান অব্যাহত থাকলে দ্রুত এলাকায় স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধির তোয়াক্কা না করে প্রচারকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। এমনকি রাতে আতঙ্ক ছড়াতে লাঠি মিছিল করে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলার অবনতি হলে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত প্রার্থী আব্দুল্লাহ

কুড়িগ্রামে মাদকদ্রব্যের অপব্যবহার বিরোধী র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

শেয়ারবাজার কারসাজি : সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

মাদারীপুরে পিকআপ চুরি: র‍‍্যাবের অভিযানে এক যুবক আটক

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর

নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

খুবির ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল, সম্পাদক ইয়ামিন

বাকৃবির গবেষণায় হাঁসের প্লেগ টিকায় ইতিবাচক ফল

মাইলস্টোনের হতাহতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার