Sunday , 16 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 16, 2025 3:15 pm

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “প্রতিবাদের ভাষায় নৈতিকতা: মাওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎রোববার, ১৬ নভেম্বর ২০২৫, দুপুর ২ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ১২-তলা একাডেমিক ভবনের সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রশিল্পী, লেখক ও ‘ফটোজিয়াম’-এর প্রতিষ্ঠাতা নাসির আলী মামুন।

সেমিনারের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। স্বাগত বক্তব্য দেন সেমিনার ও সাময়িকী প্রকাশনা উপ–কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারীর পক্ষে তাঁর কন্যা সৈয়দা উসতুআনা হান্নানা। আলোচক হিসেবে বক্তব্য দেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন।

‎প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, “মাওলানা ভাসানীকে লুকিয়ে ফেলা হয়েছিল। আজকের এই সেমিনার তাঁকে নতুনভাবে স্মরণ করিয়ে দিল। তিনি যে স্বপ্ন দেখিয়েছিলেন, আমরা আজ তা থেকে অনেক দূরে অবস্থান করছি। ৫ আগস্টের পর যেই পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, তা অর্জন করতে হলে ভাসানীর আদর্শে ফিরে যেতে হবে।”

‎বিশেষ অতিথি নাসির আলী মামুন তাঁর বক্তব্যে মওলানা ভাসানীর সঙ্গে ঘনিষ্ঠ সাক্ষাতের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “আলোকচিত্রশিল্পী হিসেবে তাঁকে বহুবার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, তাঁর ব্যক্তিত্ব ও চিন্তার গভীরতা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।”

‎সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে মাওলানা ভাসানীর আদর্শ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

‎সেমিনারের শুরুতে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়।

‎সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

চবি মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ও স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটে বিকাল শিফট চালু

অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান করলেন জয়পুরহাট জামায়াত

খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা আসিফ

অবহেলা আর কষ্টের প্রতিচ্ছবি: পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের এক অসহায় জীবন

কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন